তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বরিশাল-১ আসন থেকে বিএনপি’র ১০ হাজার নেতাকর্মীর সমাবেশে যোগদান

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দিতে বরিশাল-১ আসন (গৌরনদী-আগৈলঝাড়া) থেকে বিএনপি’র প্রায় ১০ হাজার নেতাকর্মী ঢাকা উপস্থিত থাকবেন বলে উপজেলা বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ জানিয়েছেন। সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উল্লাস দেখা গেছে। উপজেলা বিএনপি’র পক্ষে একাধিক বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এবং ব্যক্তিগতভাবে অনেক নেতাকর্মী মোটরসাইকেল যোগে রওয়ানা দিয়েছেন। এছাড়াও গৌরনদী, শিকারপুর ও বরিশাল থেকে লঞ্চযোগে ঢাকার ৩০০ফিট সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।
বরিশাল-১ আসন (গৌরনদী-আগৈলঝাড়া) থেকে মনোনয়নপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি এম জহির উদ্দিন স্বপন তার ৫ হাজার বিএনপি নেতাকর্মীরা সমাবেশে যোগদান করেছে বলে জানান আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না। বিএনপি’র বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানসহ বরিশাল-১ আসন থেকে প্রায় তিন হাজার নেতাকর্মীরা সমাবেশে যোগদান করবেন বলে জানান উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু। এছাড়াও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান’র জানিয়েছেন তিনি প্রায় দুই হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশস্থলে উপস্থিত থাকবেন। বরিশাল-১ আসনে কেন্দ্রীয় বিএনপি’র তিন নেতার নেতৃত্বে প্রায় ১০ হাজার দলীয় নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করেন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিমানযোগে সকালে বাংলাদেশে প্রত্যবর্তন করবেন। এ উপলক্ষে বরিশাল-১ আসনের বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ, উল্লাস ও উদ্দীপনা দেখা দিয়েছে।