চাটমোহরে ট্রাক চাপায় অটোভ্যান চালক ও যাত্রী নিহত

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহরে বালুবোঝাই ট্রাকের চাপায় অটোভ্যান চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার (২৯ নভেম্বর) সকাল ৬টার দিকে চাটমোহরের ভাঁদরা বাইপাস সড়ক মোড়ে। নিহতরা হলেন উপজেলার পাশর্^ডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে অটোভ্যান চালক নজরুল ইসলাম (৩০) ও মহেলা হাটপাড়া গ্রামের মৃত ইয়াসিন কারিগরের ছেলে ব্যবসায়ী নজরুল ইসলাম (৪০)। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসায়ী নজরুল ইসলাম আঃ মমিনের অটোভ্যানযোগে চাটমোহরের অমৃতকুন্ডা (রেলবাজার) হাটে যাচ্ছিলেন।
পথিমধ্যে সকাল ৬টার দিকে ভাঁদরা বাইপাস সড়ক মোড়ে দ্রæতগতির বালু বোঝাই একটি ট্রাক অটোভ্যানকে চাপা দেয়। এসময় অটোভান চালকসহ ঘটনাস্থলেই দুইজন মারা যান। ট্রাক চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে গেছে। খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুইটি উদ্ধার করে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা.অলিউর রহমান দূর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।