আগৈলঝাড়ায় উপজেলা শ্রমিকলীগ নেতা মো. আসাদুজ্জামান খলিফা গ্রেফতার

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা শ্রমিকলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে গতকাল বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। উপজেলার বাকাল ইউনিয়ন ফুল্লশ্রী গ্রামের মৃত সোনামদ্দিন খলিফার ছেলে উপজেলা শ্রমিকলীগের সদস্য মো. আসাদুজ্জামান খলিফা (৫০) কে উপজেলা সদরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মঙ্গলবার রাতে এসআই আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার করেন।
গতকাল বুধবার সকালে গ্রেফতারকৃত শ্রমিকলীগ নেতা আসাদুজ্জামান খলিফাকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মোটরসাইকেল ভাংচুর ও ছিনতাই মামলায় গ্রেফতার করা হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মো. আসাদুজ্জামান খলিফাকে গতকাল বুধবার বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।