এনামুল হক টগর
জীবনের অক্লান্ত রাত জাগা প্রেমিক বিদগ্ধ প্রেমে পরম বিশ্বাস।
রেশমি রুমালের গভীরে বেদনার রক্তক্ষরণ নিঃশ্বাস।
ভালোবাসার মমতায় টান টান নিরবতা অশেষ।
মৃত পোকাগুলোর অনুভূতি উপলব্ধি রেশমি রুমালে উল্লাস!
কতো রাত জাগা মুহূর্তে অসহায় প্রাণগুলো কাঁদে যন্ত্রণায় উদাস।
দুঃখ কষ্টে ঢাকা মলিন জীবনগুলোর চোখে দীর্ঘশ্বাস।
মৃত পোকার শরীর ছিঁড়ে নির্মাণ কাপড়গুলো ঝলমল!
রেশমি কাপড়ের ফুটন্ত চেহারার গভীরে নিরিবিলি হাসি।
প্রিয়তমা সংসার আলিঙ্গন করে জীবন মুখোমুখি প্রেমের দুটি আঁখি।
রেশমি রুমালের বুকে মৃত্যু আর মৃত্যুর রক্তপাত ক্রন্দন।
লক্ষ প্রাণের বিসর্জনে প্রিয়ার শরীরে বাহারি পোশাক নন্দন!
ভালোবাসা দেহের বাইরে ভেতরে আলোর বন্ধন।
যন্ত্রণার গভীরে সংঘবদ্ধ জীবনের পরিবর্তন।
গাছের ডালে পাখিদের কিচিরমিচির গান।
জমিনে শিশির ঝরে ফসলের সোনালী যৌবন।
জনাকীর্ণ বাজারের দোকানে আমি মদ পান করি মাতাল!
ভাঙা হৃদয়ে তোমার গৌরব জীবন ধৈর্যশীল সৎ কর্মশীল।
সত্যের পথে হেঁটে যেতে অনেক ত্যাগের প্রয়োজন।
জ্ঞান সভ্যতাকে সজিব করে সুন্দর জীবন।
বহুদূর দিগন্তের নিচে সবুজ মাঠ শস্য দোলে প্রাণশক্তির বাসনা।
একবিন্দু ভালোবাসা বুকে নিয়ে তোমার দীর্ঘ প্রতিক্ষায়।
অজস্র কালো গোলাপ ফুটে আছে মৃত্তিকার বাগিচায়।
মহাবিশ্বের সমান প্রেম হৃদয়ে অক্ষয়।
অন্তহীন কষ্টের মাঝে তোমাকে না পাওয়ার ব্যথায়,
ভালোবাসা ক্রন্দন করে বিদীর্ণ যন্ত্রণায়।
শরীর স্পন্দন করে বয়ে যায় ভোরের মৃদু বাতাস,
শব্দের সন্ধানে কর্ণ সজাগ হয়ে ওঠে ওই দূর আকাশ।
গভীর রাত গাধার ডাক কুকুরের ঘেউঘেউ চিৎকার,
সকালে ফেরিওয়ালার হাঁকডাক রেশমি রুমাল বিক্রির আহ্বান।
নগরে আমি একা হেঁটে যাই প্রিয়তমা চাহিদা পূরণ।
রক্ত রাঙানো কাপড়ে রেশমি পোকা জেগে আছে জীবন মরণ।
মহাবীর রনাঙ্গণে মুখোমুখি রেশমি রক্তক্ষরণে!
বিপ্লবী হয়ে ওঠে দেশ সমাজ সংস্কারে সুষমবন্টন।।
২৯/১১/২০২৬
