নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী নগর ভবনসহ ভ‚মি অফিস লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে দুটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত নগর ভবনের সামনে এসে এ ঘটনা ঘটায়। পরে দ্রæত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দিবাগত রাতে দুটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত নগর ভবনের সামনে আসে। এরপর দুজন মোটরসাইকেল থেকে নেমে নগর ভবন লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। ককটেল দুটি বিস্ফোরণের পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে দ্রæত পালিয়ে যায়। সা¤প্রতিক সময়ে রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলার ঘটনার মধ্যে নগর ভবনে এ হামলার ঘটনা ঘটল। এর আগে পবা উপজেলা ভ‚মি অফিস ও পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রেও হামলার ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।অপরদিকে,রাজশাহীর পবা উপজেলা ভ‚মি অফিসে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার রাত ১টার দিকে ভ‚গরোইল মোড় এলাকায় অবস্থিত ভ‚মি অফিস লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অপর দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। সা¤প্রতিক সময়ে রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক হামলার মধ্যে এবার ভ‚মি অফিসে হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার খবর পেয়ে রোববার দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
