খালেদ আহমেদ :
আন্তঃসংসদীয় ইউনিয়ন (আইপিইউ)-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে অংশগ্রহণ শেষে দেশে ফিরছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস আগামীকাল রবিবার (১১ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন, ইনশাআল্লাহ।
তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে অংশ নেন তিনি। সম্মেলনে গণতন্ত্র ও সুশাসন, মানবাধিকার, শান্তি ও নিরাপত্তা, শ্রম ও কর্মসংস্থান, সামাজিক ন্যায়বিচার এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
সম্মেলনের কর্মসূচির ফাঁকে আইপিইউর বর্তমান প্রেসিডেন্ট ড. তুলিয়া অ্যাকসনের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ হয়। এ ছাড়া বাহরাইনের সংসদ সদস্য ও এশীয় সংসদীয় পরিষদের প্রেসিডেন্সির প্রতিনিধি আহমেদ সাবাহ আল-সাল্লুমের সঙ্গে বাংলাদেশের সংসদ সদস্যদের আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসব আলোচনায় সংসদীয় সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।
শ্রম ও কর্মসংস্থান বিষয়ে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়েও সম্মেলনে আলোচনা হয়।
শিমুল বিশ্বাস বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
রাষ্ট্রীয় সফর শেষে তাঁর নিরাপদ প্রত্যাবর্তন উপলক্ষে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয়েছে। একই সঙ্গে তাঁর সুস্থতা ও কল্যাণ কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
