শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক

ইয়ানূর রহমান : যশোরের শার্শায় ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশকে (৪৫) আটক করেছে থানা পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার তেবাড়িয়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে পুলিশ জানায়, শার্শা থানায় গত ১৯ সেপ্টেম্বর দায়ের করা বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে মোস্তাফিজুর রহমান পলাশকে আটক করা হয়েছে। যার মামলা নম্বর ২৩।
শার্শা থানার ওসি শামিনুল হক জানান, বৃহস্পতিবার যথাযথ পুলিশি নিরাপত্তায় আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।#