মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
“রপ্তানীমুখি প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে উদযাপিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ। এ উপলক্ষে উপজেলা প্রশসনের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় বের হয় র্যালী। র্যালীটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা ভেটেরিনারী সার্জন ডাঃ উম্মে আরেফিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন কুমার সরকার। বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কুন্তলা ঘোষ, খামারী সুলতানা পারভীন, ডেইরি এসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম, পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু, মহিলা দলের নেত্রী রহিমা রেজা প্রমুখ।
