বেড়ায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত: উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়

​বেড়া প্রতিনিধি:
পাবনার বেড়া উপজেলায় নভেম্বর মাসের আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনাল্ট চাকমার সভাপতিত্বে আয়োজিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
​সভায় বক্তারা বেড়া উপজেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সর্বস্তরের জনগণের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকার প্রত্যয় ব্যক্ত করে।
​সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নুসরাত কবির, বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এবং নগরবাড়ী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম। এছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।