কালিহাতীতে ছাত্রদলের নেতার বাড়িতে গুলি ও ভাংচুর

কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি বাড়িতে একদল দুর্বৃত্তরা গুলি গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। এসময় ভুক্তভোগীর বাড়ির জানালা ভাংচুর করা হয়৷

শনিবার ভোর সকাল ৫ দিকে উপজেলার বেলটিয়া গ্রামে গুলি করার ঘটনাটি ঘটেছে।
এ ঘটনার পর দুপুরে কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷

স্থানীয় ও পরিবারের সদস্যরা বলেন, সোলাইমান আকন্দ ও তার পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিল।

ভুক্তভোগী ছাত্রদলের সহ-সভাপতি সোলাইমান বলেন, রাজনীতি ও বালু মহল ব্যবসা দখল নেওয়ার জন্য দুর্বৃত্তরা আমাকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে এসে গুলি চালান ও বাড়ির জানালা ভাংচুর করেছে।

পরিবারের সদস্যরা জানান, ভোর সকাল ৫ টার দিকে হঠাৎ করে ১০-১২ দলের একদল দুর্বৃত্তরা সোলাইমানকে হত্যার উদ্দেশ্যে পরপর ৪ রাউন্ড গুলি করে। এসময় ঘরের জানালা ভাংচুর করে। মুহুর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন ও গুলির খোসা উদ্ধার করে।

কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আমরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।