খালেদ আহমেদ :
র্যালি, বেলুন উড়ানো, কেক কাটা ও র্যাফেল ড্র এর মধ্য দিয়ে পাবনা শহরের আব্দুল হামিদ রোডে অবস্থিত নিত্যপ্রয়োজনীয় পণ্যের সুপারশপ গোল্ডেন বাস্কেট ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে প্রতিষ্ঠানটি ৬ বছর পূর্ণ করে ৭ম বছরে পদার্পণ করেছে।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় লতিফ টাওয়ারের সামনে থেকে ব্যান্ডপার্টিসহ বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার লতিফ টাওয়ারে এসে বেলুন উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দুপুর সাড়ে ১২টায় কেক কাটা ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। দিনব্যাপী নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
গোল্ডেন বাস্কেটের ভবনের ৫ম তলায় প্রধান দপ্তর এবং নিচতলা ও দ্বিতীয় তলায় সুপারশপের বিক্রয়কেন্দ্র পরিচালিত হচ্ছে। ফলে ক্রেতারা একই ভবনে সহজেই নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহের সুবিধা পাচ্ছেন।
অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হাসান। তিনি সাংবাদিকদের বলেন, “কোনো প্রতিষ্ঠানই শুরুতে সহজে সফল হয় না। আমরা করোনাকালীন সময়ে যাত্রা শুরু করেছিলাম। শুরু থেকেই পাবনার মানুষের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করেছি। পাবনার সর্বস্তরের মানুষ, আমাদের সহকর্মী এবং বৃহৎ সাপ্লাই চেইনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতায় অল্প সময়েই আমরা সফলতা পেয়েছি। আমরা সবসময় পণ্যের গুণগত মান, সাশ্রয়ী মূল্য এবং ক্রেতাদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার চেষ্টা করি, যাতে তারা সন্তুষ্ট থাকেন।”
অনুষ্ঠানে উপস্থিত ক্রেতারাও গোল্ডেন বাস্কেটের সেবার প্রশংসা করেন। তাদের একজন বলেন, “এখানে কেনাকাটা করে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। প্রতিষ্ঠানের আরও শাখা চালু হলে ভালো হবে।”
আরেকজন বলেন, “এখানকার পণ্যগুলো সবসময় টাটকা ও আসল। তাই নিশ্চিন্তে এখান থেকে বাজার করি।”
অন্য একজনের ভাষ্য, “গোল্ডেন বাস্কেট সত্যিকার অর্থেই একটি অল-ইন-ওয়ান সুপারশপ। প্রয়োজনীয় প্রায় সব পণ্য এক জায়গায় পাওয়া যায়। অন্য কোথাও গেলে আলাদা আলাদা দোকানে যেতে হয়, এতে সময়ও বেশি লাগে। এখানে কম দামে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়।”
আরেক ক্রেতা বলেন, “গোল্ডেন বাস্কেট একটি খুবই আরামদায়ক ও ক্রেতাবান্ধব সুপারশপ। এখান থেকে কেনাকাটা করে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মঞ্চ ও টেলিভিশন অভিনেতা এবং গোল্ডেন বাস্কেটের ক্রিয়েটিভ টিমের উপদেষ্টা আনিছুর রহমান, হেড অব ফাইন্যান্স সানোয়ার হোসেন, হেড অব অপারেশন সালাহউদ্দিন আহম্মেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর আশরাফুল ইসলাম রনি এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
