লালমনিরহাট ও কুড়িগ্রামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

লালমনিরহাট প্রতিনিধি।
বুধবার ২৪ ডিসেম্বর লালমনিরহাে মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিস এর অর্থায়নে এবং মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি উলিপুরের বাস্তবায়নে ২৩ ২৪ ডিসেম্বর ২০২৫ খ্রী: কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বজরা ও গুনাইগাছ ইউনিয়ন নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ও রায়গঞ্জ ইউনিয়ন এবং লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশী ও মহিষ খোঁচা ইউনিয়ন হাতিবান্ধা উপজেলার সিন্দুর্ণা ডাউয়াবাড়ী ইউনিয়নের শীতার্ত দরিদ্র বিশেষত বয়স্ক অসুস্থ্য প্রতিবন্ধি ব্যাক্তিদের ১৮২২ টি পরিবারের মাঝে শীতকালীন বস্ত্র প্রদাণ করা হয়েছে।প্রতিটি পরিবারের দেয়া প্যাকেজ ছিল কম্বল ১ টি সোয়েটার ৪ টি মাংকি ক্যাপ ৪ টি মোজা ৪ জোড়া ভ্যাসেলিন ( ৫০ মিলি) ৪ টি। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সমুহের প্রাঙ্গনে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।এই সকল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার ( ভুমি) ও অন্যান্য সরকারী কর্মকর্তাবৃন্দ। মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের প্রতিনিধিবৃন্দ। মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির উপ পরিচালক এবং স্ব স্ব ইউনিয়ন চেয়ারম্যান ও ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন। বিতরণ অনুষ্ঠানে বক্তারা মুসলিম এইড ইউকে ও মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতিকে শীতার্ত সহায়তায় এগিয়ে আসার জন্য আন্তরিক ধন্যবাদ৷ জানান এবং দরিদ্র শীতার্ত মানুষেরা এর ফলে তীব্র শীত রক্ষা পাবে বলে উল্লেখ করেন।