গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী মামলায় যুবলীগ নেতা ইমরুল গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আহত মামলায় উপজেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক ইমরুল আহমদ (৫২)কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ইমরুল আহমদ গোলাপগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দাড়িপাতন এলাকার মোশাহিদ আলী ও রোকিয়া বেগমের ছেলে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ২টার দিকে গোলাপগঞ্জ থানাধীন দাড়িপাতন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার, গোলাপগঞ্জ সার্কেল এবং গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক দিকনির্দেশনায় এসআই আবু সাঈদ পিপএম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধঘোষিত আওয়ামী যুবলীগের সদস্য ইমরুল আহমদ গোলাপগঞ্জ থানাধীন দাড়িপাতন থেকে ইমরুল আহমদকে গ্রেফতার করা হয়। ইমরুল আহমদ গোলাপগঞ্জ মডেল থানার (মামলা নং-১১, তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৪, জিআর নং-১৫৫/২৪)বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এজাহারনামীয় আসামি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ছবেদ আলী বলেন, তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।