পাবনার ঐতিহ্যবাহী পুষ্পপাড়া কামিল মাদ্রাসায় দেশ সেরা শিক্ষককে সম্মাননা প্রদান

বিশেষ প্রতিনিধি পাবনা : পাবনার ঐতিহ্যবাহী শতবর্ষী শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পুষ্পপাড়া কামিল (এম.এ) মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে ‘গুণীজন সংবর্ধনা ২০২৬’। উক্ত প্রতিষ্ঠানে কর্মরত দেশ সেরা সহকারী অধ্যাপক (আরবি) মো: ইমরান হুসাইনকে ‘জাতীয় শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননা’ প্রদান করায় সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কে বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
সোমবার দুপুরে পাবনার ঐতিহ্যবাহী পুষ্পপাড়া কামিল (এম.এ) মাদ্রাসা প্রাঙ্গণে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত হয় ‘গুণীজন সংবর্ধনা ২০২৬’।
প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক (আরবি) জনাব মো: ইমরান হুসাইন ‘জাতীয় শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননা’ লাভ করায় মাদ্রাসা পরিবার ও স্থানীয় শিক্ষা অনুরাগীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

এই অসামান্য অর্জনের জন্য আয়োজকদের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস (এম.পি)।
তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইমরান হুসাইন কে সম্মাননা প্রদান করে বাংলাদেশ তথা পাবনা জেলা সহ আমাদের সম্মান প্রদান করেছেন!

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুষ্পপাড়া কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ জনাব মো: মাহবুবুর রহমান। অনুষ্ঠানে বক্তারা ইমরান হুসাইনের এই অর্জনকে মাদ্রাসার জন্য একটি বিশাল গৌরবময় অধ্যায় বলে অভিহিত করেন এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা তুলে ধরেন।