বেড়ায় জেলেদের মাঝে চাল বিতরন

ওসমান গনি বেড়া পাবনা প্রতিনিধি
পাবনার বেড়া উপজেলায় ৮শ জেলে পরিবারের মধ্যে ২৫ কেজি করে চাল বিতরন করা হয়েছে। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, মা – ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এই ২২ দিন ইলিশ আহরনে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরনের কার্যক্রম চলছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোকাররম হোসেন জানান এ উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা মোট দুই হাজার ৯৫০ জন। তম্মধ্যে বেড়া পৌরসভা ও ৯ টি ইউনিয়নে মোট আটশত জন জেলে পরিবারের মধ্যে ২৫ কেজি করে ভিজিএফের চাল বরাদ্দ পাওয়া গেছে।
এ লক্ষ্যে আজ সোমবার সকালে (১২ অক্টোবর) উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নে জেলের মধ্যে ২৫ কেজি করে ভিজিএফের চাল বিতরন করা হয়েছে। বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেড়া উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী নাফিজুল ইসলাম,ইউপি চেয়ারম্যান মো.আব্দুল হামিদ সরকার, প্রশাসনিক কর্মকর্তা চাঁদ মাহমুদ, সাংবাদিক ওসমান গনি, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন মৎস্যজীবি দলের আহবায়ক মো.কুতুব উদ্দিন প্রমানিক, সদস্য সচিব মো. আলতাব হোসেন আদিল,ইউপি সদস্য মো.আ. মজিদ সেখ প্রমুখ।