বেড়া জোনাল অফিসের গ্রাহক মোটিভেশন সভা অনুষ্ঠিত

ওসমান গনি বেড়া পাবনা
পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর বেড়া জোনাল অফিসের উদ্যোগে গ্রাহক মোটিভেশন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার পেচাকোলা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ ছালাম মোল্লার সভাপ্রতিত্বে উক্ত গ্রাহক মোটিভেশন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া জোনাল অফিসের ডিজি এম উত্তম কুমার সাহা,প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমান.জুনিয়র ইঞ্জিনিয়ার মো. আবদুল হামিদ.লাইন টেকনিশিয়ান মো. আলী হাসান।এছাড়াও পল্লী বিদ্যুতের বিপুল সংখ্যক গ্রাহক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।