মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারে একাধিক মুসলিম তরুণীদের সঙ্গে সম্পর্ক গড়ে গোপনে ভিডিও ধারণ করে রাখার অভিযোগে অনয় দেবনাথ (২৩) নামে এক যুবককে আটক করে মৌলভীবাজার মডেল থানায় সোপর্দ করেছেন স্থানীয় জনতা। বিভিন্ন ছবি ভিডিওসহ একাধিক আলামত পাওয়া তাদের মধ্যে অন্যতম- মুনতাহা,রুমা,নাইমাসহ একাধিক মুসলিম নারী রয়েছেন। গত ১১ অক্টোবর-২০২৬ইং,প্রটেক্ট আওয়ার সিস্টার্স ও সিকিউর সিলেটি মুসলিম উইমেন সেচ্ছাসেবী একটি সংগঠন এর সদস্যবৃন্দরা তাকে স্থানীয় জনতার হাত থেকে উদ্ধার করে মৌলভীবাজার মডেল থানার পুলিশের হাতে তুলে দেন।পরে তাঁর বাবার উপস্থিতিতে মুচলেকা দিয়ে থানা থেকে মুক্ত হন তিনি। স‚ত্রে জানা যায়, ওই যুবক মুসলিম তরুণীদের সঙ্গে সম্পর্ক গড়ে তাঁদের গোপনে ভিডিও ধারণ করে রাখতেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা তাঁকে আটক করে থানায় সোপর্দ করেন। পওে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে থানায় দেওয়া মুচলেকায় অনয় দেবনাথ ভবিষ্যতে কোনো মুসলিম তরুণীর সঙ্গে এ ধরনের কর্মকাÐে জড়িত না হওয়ার অঙ্গীকার করেন। এ ছাড়া একাধিক মেয়ের সঙ্গে আর যোগাযোগ না রাখার কথাও মুচলেকায় উল্লেখ করেন। তাঁর বাবা থানায় উপস্থিত হয়ে মুচলেকা প্রদান করেন। এরপর মুচলেকার ভিত্তিতে তাঁকে মৌলভীবাজার মডেল থানা থেকে মুক্তি দেওয়া হয়। অনয় দেবনাথের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তিনি মৌলভীবাজার সদর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় (তোতা মিয়ার ভাড়াটিয়া) বসবাস করছেন।
