গুরুদাসপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
জাতীয় কন্যা শিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘শিশুবিয়ে আর
নয় কন্যা করবে বিশ্বজয়’।
সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উদযাপিত হয়। আলোচনা সভায় বক্তব্য
দেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আসাদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেখামণি
পারভীন, সাংবাদিক আলী আক্ধসঢ়;কাছ, নারী নেত্রী অঞ্জলী আফসার প্রমূখ।