খালেদ আহমেদ
পাবনার দাশুড়িয়ায় নিটল মটরস লিমিটেড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত মান্না সরদার প্রাইভেট লিমিটেডের সার্ভিস সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় ঈশ্বরদী থানাধীন দাশুড়িয়ার মানিকৈড়ে অবস্থিত সার্ভিস সেন্টারে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটল মটরস লিমিটেডের হেড অব সার্ভিস নির্বাহী পরিচালক এস এ এইচ ইসমাইল। তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সার্ভিস সেন্টারটির উদ্বোধন করেন। এ সময় অতিথিরা তাকে সার্বিকভাবে সহযোগিতা করেন।
মান্না সরদার প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান সাইদুল ইসলাম মান্না সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নিটল মটরস লিমিটেড (সার্ভিস)-এর হেড অব পি.টি.এস-বি আসিফ আহামেদ, নর্থ বেঙ্গল-নিটল মটরস লিমিটেড (সেলস)-এর এরিয়া হেড খন্দকার আবুল বাশার (সুজন), নিটল মটরস লিমিটেডের সেলস আঞ্চলিক ডিলার দাদু মটরসের স্বত্বাধিকারী রেজাউল কবির (শরিফ), মান্না সরদার প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব খায়রুল ইসলাম এবং দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন।
অনুষ্ঠানে গ্রাহকদের হয়ে সার্ভিস সেন্টার থেকে কী কী বিশেষ সুবিধা প্রদান করা হলে গ্রাহকরা উপকৃত হবেন, সে বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির।
এ ছাড়া বক্তব্য দেন নিটল মটরস সার্ভিসের জোনাল ম্যানেজার রাকিব হাসান।
মান্না সরদার প্রাইভেট লিমিটেডের পরিচালক নাঈম হায়দার নিপু সার্বিক তত্ত্বাবধানে থেকে স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিটল মটরস লিমিটেডের এরিয়া সেলস ম্যানেজার হারিস জমাদ্দার, নিটল মটরস লিমিটেডের সার্ভিস ম্যানেজার ইমরুল কায়েস, নিটল মটরস পার্টস ম্যানেজার মুশফিকুর রহমানসহ নিটল মটরস লিমিটেডের কর্মকর্তা ও অর্ধশতাধিক গ্রাহক।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন গ্রাহক এসএম আলামিন হোসেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিটল মটরস সেলস ব্রাঞ্চ ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) জুবায়ের আহমেদ জিতু।
অনুষ্ঠানের আলোচনায় টাটার বিভিন্ন মডেলের গাড়ি সম্পর্কে পরামর্শ ও বিভিন্ন দিক জানতে গ্রাহকদের অনেকে প্রশ্ন করেন। প্রধান অতিথি এস এ এইচ ইসমাইল তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সার্ভিস সেন্টার কর্তৃপক্ষ জানায়, সার্ভিস সেবার আওতাভুক্ত গ্রাহকরা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে এলে বিনামূল্যে সার্ভিস সুবিধা পাবেন। সার্ভিস সেন্টারে প্রয়োজনীয় স্পেয়ার পার্টসও পাওয়া যাবে।
ফ্রি সার্ভিসের মেয়াদ শেষ হওয়ার পরও গ্রাহকদের ৩০ শতাংশ কম মূল্যে সার্ভিস দেওয়া হবে। আগামীকাল শুক্রবার থেকে সার্ভিসে ৫০ শতাংশ এবং স্পেয়ার পার্টস ও লুব্রিকেন্টসে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে।
সার্ভিস সেন্টারে ইলেকট্রিশিয়ান, ইঞ্জিন মিস্ত্রিসহ বিভিন্ন সেক্টরে ১০ জন কর্মী সেবা দিচ্ছেন বলে জানানো হয়।
অনুষ্ঠানে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অতিথি, কর্মকর্তা ও গ্রাহকরা মধ্যাহ্নভোজে অংশ নেন।
