অমর একুশে বইমেলা ২০২৭-এ থাকছে কবি খালেক মিয়ার কাব্যগ্রন্থ ‘পাখি শুনছো ?

মশাহিদ আহসদ, মৌলভীবাজার: অমর একুশে বইমেলা-২০২৭-এ পাঠকদের জন্য পাওয়া যাবে কবি খালেক মিয়ার টুকরো কবিতার বই ‘পাখি শুনছো ?’। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে বইটি। এর প্রকাশক নব সাহিত্য প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা। কবিতাপ্রেমী পাঠকদের কাছে অনুভ‚তি, আবেগ ও মনের গভীর উপলব্ধির এক অনন্য সংযোজন হয়ে উঠতে পারে ‘পাখি শুনছো ?’। টুকরো কবিতার এই বইয়ে কবিতার প্রতি ভালোবাসা ও অনুভ‚তির প্রকাশ পাঠকদের হৃদয়ে জায়গা করে নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে। কবি খালেক মিয়া মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার একজন কৃতী সন্তান। সাহিত্যচর্চার মাধ্যমে তিনি নিজের সৃজনশীলতাকে আরও এগিয়ে নিতে চান। তাঁর প্রকাশিত বইটি ঘিরে পাঠক ও কবিতাপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। কবি খালেক মিয়া তাঁর সাহিত্যিক পথচলায় আরও বহুদূর এগিয়ে যেতে সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন। আসন্ন অমর একুশে বইমেলা ২০২৭-এ ‘পাখি শুনছো?’ বইটি সংগ্রহের মাধ্যমে পাঠকরা কবি খালেক মিয়ার কবিতার জগৎ সম্পর্কে জানার সুযোগ পাবেন। বইটি কবিতাপ্রেমীদের মনে নতুন অনুভ‚তি ও আবেগের সঞ্চার করবেÑএমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।