খালেদ আহমেদ :
পাবনার সাধারণ, স্বল্প আয়ের ও সুবিধাবঞ্চিত নারীদের জন্য বিশ্বস্ত, মানসম্মত ও আধুনিক গাইনি চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে শহরের চারতলা মোড়ে নবাব সিরাজউদ্দৌলা রোডে অবস্থিত দুর্বার ফার্মায় উদ্বোধন করা হয়েছে নতুন গাইনি বিশেষজ্ঞ চিকিৎসা চেম্বার।
শুক্রবার (১০ জুলাই) বিকেল ৬টায় ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে এ চেম্বারের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপরই উপস্থিত রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন অভিজ্ঞ গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডা. সুমাইয়া ইসলাম সনচিতা এবং ডা. সাবেরিন ইসলাম সুস্মিতা। এছাড়া এখন থেকে প্রতি সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত নিয়মিত এ চেম্বারে রোগী দেখবেন তারা।
বিশেষ করে পিছিয়ে পড়া ও চিকিৎসাবঞ্চিত নারীদের দোরগোড়ায় সহজলভ্য ও উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ গ্রহণ করেছেন দুর্বার ফার্মার স্বত্বাধিকারী নাফিস ইসলাম। প্রতিষ্ঠানের সামনের অংশে ওষুধের দোকান এবং ভেতরে আধুনিক, পরিচ্ছন্ন ও আরামদায়ক পরিবেশে রোগী দেখার জন্য পৃথক চেম্বারের ব্যবস্থা করা হয়েছে, যাতে রোগীরা নির্বিঘ্নে প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা ও কেক কেটে নতুন চেম্বারের উদ্বোধন করেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, এমএস বিল্লাল ট্রেডার্সের স্বত্বাধিকারী বিল্লাল খান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. সুমাইয়া ইসলাম সনচিতা বলেন, “চেম্বার ও অপারেশনের ব্যস্ততার মধ্যেও আমরা এলাকার মানুষের দোরগোড়ায় উন্নত গাইনি চিকিৎসাসেবা পৌঁছে দিতে চাই। আমাদের মূল লক্ষ্য ব্যবসা নয়, মানবিক সেবার মানসিকতা নিয়ে রোগীদের পাশে থাকা। সঠিক চিকিৎসা ও আন্তরিক সেবার মাধ্যমে নারীদের আস্থা অর্জন করাই আমাদের অঙ্গীকার।”
তিনি আরও জানান, দুর্বার ফার্মা থেকে এক হাজার টাকা বা তার বেশি মূল্যের ওষুধ ক্রয়ে গ্রাহকরা পাবেন বিনামূল্যে হোম ডেলিভারির সুবিধা। এছাড়া চারতলা মোড় ও আশপাশের এলাকায় যে কোনো পরিমাণ ওষুধের অর্ডারেও ফ্রি হোম ডেলিভারি প্রদান করা হবে। রোগীর সিরিয়াল গ্রহণ ও হোম ডেলিভারি সেবার জন্য ০১৬২৮-৫৮১৯৭৩ নম্বরে যোগাযোগ করা যাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্বার ফার্মার স্বত্বাধিকারী নাফিস ইসলাম, মেসার্স আদর স্টোরের স্বত্বাধিকারী আব্দুল আজিজ বিশ্বাস, মেসার্স নিউ বাবুল হোসিয়ারির স্বত্বাধিকারী বাবুল সরদার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রোগী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন শায়েস্তা খাঁ রোড জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আমিরুল ইসলাম।
অনুষ্ঠান শেষে অতিথিরা নতুন এই চিকিৎসা উদ্যোগের সফলতা কামনা করেন এবং বলেন, এ ধরনের বিশেষায়িত চিকিৎসাসেবা স্থানীয় নারীদের চিকিৎসা গ্রহণকে আরও সহজ ও সাশ্রয়ী করবে। একই সঙ্গে নারীদের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দুর্বার ফার্মার এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
