টাঙ্গাইলে সড়কের পাশে জঙ্গল থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার

কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধ : টাঙ্গাইলের বাসাইলে রাস্তার পাশে জঙ্গল থেকে একটি নবজাতক কন্যাশিশু উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার বিয়ালা গ্রামের আবদুর রহমান বেগের বাড়ির সামনের রাস্তার পাশে জঙ্গল থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করা হয়।
বর্তমানে শিশুটি টাঙ্গাইল জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানাগেছে,আবদুর রহমান বেগের বাড়ির সামনের রাস্তার পাশে জঙ্গল থেকে নবজাতক শিশুর কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। তারা জঙ্গলের মধ্যে পরিত্যক্ত অবস্থায় সদ্যোজাত একটি শিশুটি দেখতে পান।পরে শিশুটিকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান।বর্তমানে নবজাতক কন্যাশিশুটি বাসাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তার তত্ত্বাবধানে টাঙ্গাইল জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
​শিশুটির প্রকৃত অভিভাবক বা বৈধ দাবিদারকে প্রয়োজনীয় প্রমাণসহ
বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।