বাঁচতে চায় আল-আমিন

ওসমান গনি , বেড়া (পাবনা)
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? পশ্চিমবঙ্গের ভূপেন হাজারিকার গাওয়া এই গান যুগেযুগে মানুষের হৃদয়ে কড়া নাড়বে!ক্রমাগত মানুষও তাঁর প্রতিদান দিতে ছুটে চলবে অসহায় নিপীড়িত মানুষের দুয়ারে দুয়ারে।তাদের মমতা এবং সহানুভূতিশীলে নতুন জীবন ফিরে পেয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখবে অসংখ্য মরণব্যাধি মানুষ। বলছিলাম পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া – নাকালিয়া ইউনিয়নের অসহায় যুবক আল-আমিনের কথা। দীর্ঘদিন ধরে তিনি মরণব্যাধি ফুসফুস সংক্রমণ রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। প্রায় এক বছর ধরে এই কঠিন রোগের সঙ্গে লড়াই করছেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় বর্তমানে তার পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। স্ত্রী, ছোট্ট এক ছেলে ও এক মেয়েকে নিয়ে অত্যন্ত কষ্টে দিন কাটছে তার।চিকিৎসকরা বলেছেন উন্নত চিকিৎসা নিলে সে নতুন জীবন ফিরে পাবে তার জন্য প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা, যা আল-আমিনের পরিবারের পক্ষে যোগার করা সম্ভব নয়।তাই দেশবাসীর কাছে তিনি সাহায্য চেয়েছেন। অসুস্থতার খবর জানতে পেরে ইতোমধ্যে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন” তার বাড়িতে গিয়ে খোঁজখবর নেয় এবং বর্তমান পরিস্থিতির একটি ভিডিওচিত্র ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে। ভিডিওটি দেখে এক প্রবাসী সহ মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন অনেকে। ।পরে উক্ত সংগঠনের পক্ষ থেকে নগত অর্থ আল-আমিনের হাতে তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রাশেদ হোসেন জানান, ভবিষ্যতেও “একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন ” আল-আমিনের পাশে থাকবে এবং তার চিকিৎসার জন্য ফান্ড সংগ্রহ কার্যক্রম চলমান রাখবে।সংগঠনের পক্ষ থেকে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন সবাই অসহায় আল-আমিনের চিকিৎসায় এগিয়ে আসে এবং মানবতার এই দৃষ্টান্তে অংশীদার হন।
০১৬০৫০২২৯১৩ (বিকাশ)–আল-আমিন
চলতি হিসাব নং-
একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন
৩৮২২০১০০১৮৪০০
রুপালি ব্যাংক
শাখা – নাকালিয়া, বেড়া, পাবনা।