কালিহাতীতে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ২০২৬ সালের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে কালিহাতী খাদ্য গুদামে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ লুৎফর রহমান মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারহানা মামুন, জে ও এম তৌফিক আজম, বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, আলী আকবর জব্বার, কৃষিবিদ এস এম এ খালিদ, মোজাম্মেল হক হিরো, মোহর আলী, উপজেলা যুবদল নেতা রফিকুল ইসলাম রফিক, যুবদলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লেলিন এবং এনামুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ খাইরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ২০২৬ সালের ধান সংগ্রহ অভিযানে মোট ১ হাজার ৮৭৮ মেট্রিক টন ধান এবং ৮ হাজার ৯১০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বক্তারা বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং দেশের খাদ্য নিরাপত্তা বজায় রাখতে সরকার এ সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। তারা কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের আরও উৎসাহিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে “কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানের মাধ্যমে কৃষকদের প্রতি সম্মান ও সহযোগিতার বার্তা তুলে ধরা হয়।