মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
জলবায়ু ন্যায্যতা সমাবেশ উপলক্ষে জলবায়ু ন্যায্যতার দাবিতে পাবনার চাটমোহরে তৃণমূল সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার ফৈলজানা ইউনিয়নের নেংড়ী মস্তানবাজার চিকনাই নদীর পাড়ে এই সভা অনুষ্ঠিত হয়। চিকনাই নদী রক্ষায় আমরার সদস্য সচিব খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন চলনবিল রক্ষায় আমরা’র সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ খলিলুর রহমান, সাংবাদিক শামীম হাসান মিলন, রাকিব হোসেন, আলতাফ মাহমুদ, শ্রী মানিক চন্দ্র, আব্দুল ওয়াহেদ, আবু মোসা মন্ডল প্রমুখ।
