সাংবাদিকতার চার যুগ-৩৯

এবাদত আলী
পাবনা প্রেসক্লাবের সদস্য হওয়ার সুবাদে প্রায় দিনই সন্ধ্যায় প্রেসক্লাবের ছাদে প্রবীন সাংবাদিকদের আড্ডা জমতো। আমিও সে আড্ডায় যোগ দিতাম। পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক সাংবাদিক ও কলামিস্ট রণেশমৈত্র, সাংবাদিক রবিউল ইসলাম রবি, আব্দুল মতীণ খান, এইচ কে এম আবু বকর সিদ্দিকসহ প্রবীন সাংবাদিকদের সঙ্গে আড্ডা চলতো। মাঝখানে জলযোগের সিঙ্গারা আর মৌটুসির চিড়া ভাজা খাওয়া ছিলো নিত্যকার রুটিন। প্রেসক্লাবের অফিস পিয়ন সাইফুল কয়েকখানা চিঠি এনে সকলের হাতে দিলেন। আমারটা পড়ে দেখলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান। পাঠিয়েছেন উক্ত বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আমিন উদ্দিন মৃধা।
পাবনায় নির্মিত প্রথম একটি বিশ^বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবো তা সত্যিই সপ্নের মত মনে হলো।
অনুষ্ঠানের দিন প্রেসক্লাব থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে রিকসার জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় আমার সহপাঠি ও বাল্যবন্ধু সুজানগরের সাবেক এমপি মকবুল হোসেন সন্টুর ভাতিজা, অনলাইন পত্রিকা মাই পাবনা ডট কম এর সম্পাদক ও হেডে ক্রিয়েটিভ এর পরিচালক বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত আলোক চিত্রী খালেদ হোসেন পরাগের সঙ্গে দেখা। পাবনার একজন উচ্চ মার্গের ফটোগ্রাফার হিসেবে পরিচিত পরাগকে সঙ্গে নিয়ে আমরা রিকসা যোগে রওনা হলাম। পাবনা শহরের আতাইকুলা রোড ধরে মুজাহিদ ক্লাব পার হয়ে পাবনা বাস টার্মিনালের পূর্ব দিকে রিকসা চলেছে। রাস্তায় অনেক মানুষ। সবাই বিশ^বিদ্যালয়ের দিকে যাচ্ছে অনুষ্ঠানে যোগ দিতে। মনে হচ্ছিলো আজ পাবনায় ঈদের দিন।
২০০৯ সালের ৫জুন সুর্যের খরতাপের মাঝেই অনুষ্ঠানে যাত্রা। আমার অনুভুতিতে এ যাত্রা যেন কালের স্বাক্ষী হয়ে থাকা। ৫ জুন ২০০৮-পাবনা বিজ্ঞান ও প্রযুক্ত বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। পাবনা শহর থেকে প্রায় ৫ কিলোমিটার পূর্বে ঢাকা-পাবনা মহাসড়কের পাশে রাজাপুরে ৩০ একর জায়গার ওপর এই বিশ^বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে এক জনসভায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন। এরপরে ২০০১ সালের ১৫ জুলাই এসংক্রান্ত আইন পাশ হয়। বিশ^বিদ্যালয়টি দেশের ২৯ তম পাবলিক বিশ^বিদ্যালয় এবং ৭ম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় হিসেবে স্বীকৃত। ২০০৮ সালের ১১ ডিসেম্বর প্রফেসর ড.আমিন উদ্দিন মৃধাকে বিশ^বিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এরপর ২০০৯ সালের ৩ জানুয়ারি প্রতিষ্ঠাকালে রাজাপুরের টিচার্স ট্রেনিং কলেজের অস্থায়ী ক্যাম্পাসে প্রথম ব্যাচের ১৮০- ২০০ জন শিক্ষার্থী নিয়ে ক্লাশ শুরু করা হয়। শুরুতে ৩টি অনুষদের অধীনে ৪টি বিভাগ ছিলো-কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সি এস ই), ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ই ই ই),গণিত এবং ব্যবসায় প্রশাসন। ১২ জন শিক্ষক ও ৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে যাত্রা শুরু। এদিন আনুষ্ঠানিক ভাবে তৎকালীন তত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি
মির্জা মোঃ আজিজুল ইসলাম এবং শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বিশ^বিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
২০০৯ সালের ৫ জুন তারিখের অনুষ্ঠানস্থলে পৌঁছে দেখি লোকে লোকারন্য। মনোরমভাবে সাজানো হয়েছে মঞ্চ। ব্যানার, ফেস্টুন, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, সাধারণ মানুষ সবাই এসেছেন। প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দ্বিতীয় সর্বাধিনায়ক এবং বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) একে খন্দকার। সভাপত্বি করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আমিন উদ্দিন মৃধা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা ঙ. আলাউদ্দিন আহমেদ, পাবনা-৪ আসনের এমপি শামসুর রহমান শরীফ ডিলু, পাবনা -৩ আসনের এমপি মোঃ মকবুল হোসেন, পাবনা-৫ আসনের এম পি খন্দকার গোলাম ফারুক প্রিন্স, বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর নজরুল ইসলাম এবং আহসান উল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মোঃ আনোয়ার হোসেন।
প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন, বিশ^বিদ্যালয় থেকে দুর্নীতি, অনিয়ম,আর অপরাধ দুর করতে হবে। তা নাহলে বড় বড় বিশ^বিদ্যালয় বানিয়ে কোন লাভ হবেনা। ছাত্র-ছাত্রীরা যাতে সঠিক শিক্ষা নিয়ে নিজেদের ক্যারিয়ার গড়তে পারে সেটাই প্রথম কাজ। আমি সাংবাদিক হিসেবে প্রেস গ্যালারির এক পাশে বসে সব শুনছিলাম । খালেদ হোসেন পরাগসহ ফটো সাংবাদিকগণ ছবি তুলছিলেন। ক্যামেরার ক্লিকের শব্দ মনে হচ্ছিলো ইতিহাস ধরে রাখা হচ্ছে।
আজ সেই বিশ^বিদ্যালয়টি ৫টি অনুষদের অধীনে ২১ টি বিভাগে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। গবেষণায় ও এগিয়ে যাচ্ছে। এখানকার ক্যাম্পাস প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এবং শিক্ষার্থীদের জন্য রয়েছে আধুনিক সুযোগ সুবিধাসম্পন্ন আবাসিক হলের ব্যবস্থা। পাবনার বুকে একটা বিশ^বিদ্যালয়ের পথচলার সূচনালগ্ন দেখার সৌভাগ্য আমার হয়েছিলো। সেদিনের অমর স্মৃতি আমার সাংবাদিকতা জীবনের সবচেয়ে দামি স্মৃতিগুলোর মধ্যে একটি। (ক্রমশঃ) (লেখক: সাংবাদিক ও কলামিস্ট)
এবাদত আলী
প্রতিষ্ঠাতা সভাপতি আটঘরিয়া প্রেসক্লাব ও
সদস্য পাবনা প্রেসক্লাব।
তারিখ: ২৭ /১১/২০২৬