চাটমোহর পাবনা প্রতিনিধি
পাবনার চাটমোহরে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার মইনুল ইসলাম হীরক’কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার হান্ডিয়াল বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোহা. অলিউর রহমান জানান, শুক্রবার বিকেলে হান্ডিয়াল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হিরক’কে গ্রেপ্তার করা হয়েছে। সে বিস্ফোরক মামলার আসামি। শনিবার তাকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হবে।
