ইয়ানূর রহমান : যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধীন পুটখালী বিওপির সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তি বেনাপোলের পুটখালী গ্রামের আব্দুল করিমের ছেলে মেহেদী হাসান (২৫)।
খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং পাচারচক্রের সদস্যদের আটকের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে পুটখালী সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১৮০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ মেহেদী হাসানকে আটক করা হয়।#
