বকশীগঞ্জে তিন দিন ব্যাপী ভূমি সেবা মেলা উপলক্ষে বর্ণ্যাঢ্য র‌্যালি অনুষ্ঠিত।

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে তিন দিন ব্যাপী ভূমি সেবা মেলা শুরু হয়েছে। ১৯ মে (মঙ্গলবার) উপজেলা ভূমি অফিসের উদ্যোগে সকালে উপজেলা ভূমি অফিসে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি থেকে জাতীয়ভাবে ভূমি সেবা মেলার উদ্বোধনের পর বকশীগঞ্জে একটি বর্ণ্যাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন।
র‌্যালিতে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল হামিদ, মেরুরচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল, বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ, বাট্টাজোড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন আকন্দ সহ বিভিন্ন ইউনিয়নের নায়েব উপস্থিত ছিলেন। ভূমি সেবা মেলা উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা ভূমি অফিস।