সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি :
পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত ও গুরুতর আহত হয়েছেন চাচাতো ভাই। রবিবার সকাল নয়টার দিকে উপজেলার মাধপুর-সাঁথিয়া সড়কের উত্তরশোলাবাড়ীয়া নামক স্থানে। নিহত উত্তর শোলাবাড়িয়া গ্রামের আজাদের ছেলে ও স্থানীয় কেজি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র সামিউল (৬), গুরুতর আহত চাচাতো ভাই হান্নানের ছেলে আতিকুল (১৮)।
স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার সকাল নয়টার দিকে স্থানীয় কেজি স্কুল থেকে দোকানে বিস্কুট আনতে যায় সামিউল। বিস্কুট নিয়ে ফেরার সময় চাচাতো ভাই আতিকুল রাস্তা পার করতে গেলে সাঁথিয়া থেকে ছেড়ে আসা দ্রুতগামী সিএনজির ধাক্কায় ঘটনা স্থলেই সামিউল নিহত হয়। আতিকুলকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পাবনা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কা জনক। ঘটনাট নিশ্চিত করেছেন নিহতের দাদা আফছার আলী মোল্লা।
