ওসমান গনি বেড়া (পাবনা)
পাবনার বেড়ায় চলতি মাস থেকে (১৭ মে) রোববার পর্যন্ত মাদক কারবারি ও মাদক সেবনের দায়ে মোট সাতজনকে অর্থদণ্ড সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদাণ করেছেন বেড়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।জানা যায়, মাদক বিরোধী অভিযানে গত কয়েক দিনের ব্যবধানে বেড়া পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থান থেকে সবুজ ওরফে পাতা সবুজ, ইমরান, মেহেদী হাসান, রোকন, রকি, রিপন ও আনোয়ার নামে মোট ৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে এ সাজা দিয়েছেন বেড়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বলেন , মাদক দমনে প্রশাসন কঠোর ভূমিকা পালন করবে, জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
