সাঁথিয়ায় কিশোরকে কুপিয়ে হত্যা চেষ্টা

সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় পুর্ব শত্রুতার জের ধরে বাপ্পি (১৭) নামক এক কিশোরকে মাথায় কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে উপজেলার নন্দনপুর ইউনিয়নের বোয়াইলমারী গ্রামে। থানায় মামলা দায়ের হয়েছে।
মামলা সুত্রে জানা যায়, উপজেলায় নন্দনপুর ইউনিয়নের মাহমুদপুর পশ্চিমপাড়া গ্রামের উজ্জল হোসেনের ছেলে বাপ্পির সাথে আতাইকুলা থানার আর আতাইকুলা ইউনিয়নের ৩ নং ওয়াড যুবদলের সেক্রেটারি ও শোলাবাড়িয়া গ্রামের সাইদের ছেলে হোসাইনের কয়েক মাস আগে গোলোজোগ হয়। তারই জের ধরে গত ছয় মে রাত নয়টার দিকে কৌশলে বাপ্পিকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে উক্ত বোয়াইলমারী কালীঘর মোড়ের পাশে বাপ্পিকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। বাপ্পির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বাপ্পিকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। বাপ্পির পিতা উজ্জ্বল হোসেন বাদী হয়ে সাঁথিয়া থানার মামলা দায়ের করেন। মামলায় শোলাবাড়িয়া গ্রামের সাইদের ছেলে হোসাইন, একই গ্রামের শাহীনের ছেলে হাসান, সুলতানের ছেলে সজীব, সফিকুলের ছেলে রাকিব, আব্দুলের ছেলে আরিফ, তারার ছেলে ইয়াছিন, সায়মুদ্দিনের ছেলে লাদেন, রবিউলের ছেলে তাওহিদ ও শামসুর ছেলে আমিন এর নাম উল্লেখ সহ আরো দুই তিন জন অজ্ঞাতের নামে মামলা করেন। মামলা নং ১১ তারিখ ০৮/০৫/২০২৬। আহত বাপ্পির পিতা উজ্জ্বল হোসেন তার ছেলেকে হত্যা চেষ্টার তদন্তকরে সুস্ঠ বিচার চান।
আর-আতাইকুলা ইউনিয়ন যুবদলের সভাপতি রাজীব হোসেন জানান, ঘটনাটি শুনেছেন এবং হোসাইনের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাঁথিয়া থানার এসআই নুরুজ্জামান জানান আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।