আটঘরিয়ায় ধান ভাঙানোর মেশিনে আটকে শিশুর মৃত্যু

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার আটঘরিয়ায় ধান ভাঙ্গানোর মেশিনে আটকে আয়েশা খাতুন নামে এক (৬) শিশুর মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে এঘটনা ঘটে।

সে উপজেলার দেবোত্তর ইউনিয়নের কয়রাবাড়ি গ্রামের রবিউল ইসলামের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার পরে রবিউল ইসলাম তার ধান ভাঙ্গানোর মেশিন চালাচ্ছিলেন। এ সময় তার শিশু মেয়ে আয়েশা খাতুন পাশ দিয়ে যাওয়ার সময় মাথায় থাকা হিজাব মেশিনের রোলারের সঙ্গে আটকে গুরুতর আহত হয়। আহত অবস্থায় পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮ টার দিকে তার মৃত্যু হয়।