নাটোর প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে তাকে স্বাগত জানাতে শুধু মাত্র নাটোর-২(সদর-নলডাঙ্গা) আসন থেকেই লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় পৌছেছেন বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুলুর নির্বাচনী মিডিয়া সেলের প্রধান সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম জানান, নাটোর থেকে ইতোমধ্যে ৩০০বাসে এবং ব্যক্তিগত গাড়ি ও বিভিন্ন পরিবরহন এবং ট্রেনে শুধুমাত্র নাটোর-২(সদর-নলডাঙ্গা) আসন থেকেই লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় পৌছেছেন। বুধবার রাত ১০টায় আরো একটি বিশেষ ট্রেনে অন্য নেতাকর্মীরা ঢাকায় যাবেন। এসকল নেতাকর্মীদের জন্য প্রয়োজনীয় শীতবস্ত্র ও তিন বেলা খাবারের সকল ব্যবস্থা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষ থেকে করা হয়েছে বলেও তিনি জানান। দীর্ঘদিন প্রবাস জীবনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে তাকে একনজর দেখা ও তার কথা শোনার জন্য সারাদেশ থেকেই নেতাকর্মীরা এভাবেই ঢাকায় সমবেত হয়েছেন।
