রাজশাহী প্রেসক্লাব ভাঙচুর ওদখল মামলার আসামি গ্রেপ্তার

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী প্রেসক্লাবে ঢুকে হামলা, ভাঙচুর ও দখলের অভিযোগে দায়ের করা মামলারয় এক আসামিকে আটক করা হয়েছে। তার নাম বাবু (৪০)। তার বাড়ি নগরীর বোয়ালিয়া থানার বড়কুঠিপাড়া মহল্লায়। এবং তার বাবার নাম নবাবজান বাবু গতকাল সোমবার সকালে রাজশাহী প্রেসক্লাবে গেলে তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়। এর আগে গত বছর ২৬ আগস্ট রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানকে ক্লাব থেকে বের করে দেয়া হয়েছিল। এসময় কিছু সাংবাদিক ক্লাবের দখল নিয়ে তারা আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। পরে পূর্ণাঙ্গ কমিটি এবং পরবর্তীতে কমিটি পুণর্গঠন করা হয়েছিল। সবশেষ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম জুলু। আটকের সময় রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, পাঠাগার সম্পাদক মো. সুরুজ আলীসহ অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। রাজশাহী প্রেসক্লাব সূত্রে জানাগেছে,রাজশাহী প্রেসক্লাবে ঢুকে হামলা ও ভাঙচুরের ঘটনায় রোববার (৬ জুলাই) নগরীর বোয়ালিয়া থানায় এ মামলা দায়ের করা হয়। প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো. আল-আমিন বাদী হয়ে মামলা করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।এজাহারভুক্ত আসামিরা হলেন, নজরুল ইসলাম জুলু ,তার দুই ছেলে নাঈমুল ইসলাম জন্ম ও নাজমুল ইসলাম জিম), মাসুদ আলী পুলক,পুটু বাবু ও আজাহারুল ইসলাম বুলবুল।