বিশেষ প্রতিবেদক
দরবারে মোজাদ্দেদীয়া প্যারাডাইস পাড়া টাঙ্গাইলের জাকের বৃন্দের উদ্যোগে পাবনার আটঘরিয়া উপজেলার বেরুয়ান খানকা শরীফে ৬ জুলাই আশুরা উপলক্ষে এক মাহফিল অনুষ্ঠিত হয়।
পাবনা জেলা জাকের মজলিসের আমীর মোঃ এবাদত আলীর সভাপতিত্বে উক্ত মাহফিলে বয়ানে অংশ নেন মেজর জেনারেল (অব.) ও ডি জি এফ আইএর সাবেক ডি জি এস এম আলহাজ নজরুল ইসলাম রবি, অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা মুফতি মোহাম্মদ আলী মুনির রানা, দরছে ইসলামি মিশন বাংলাদেশ এর চেয়ারম্যান নাটোর দাশগ্রাম মাদরাসার প্রাক্তন মুদাররিস আলহাজ মওলানা মোর্শারফ হোসেন রুমী, পাবনা শহরের জান্নাতুল মাওয়া জামে মসজিদের খতিব আলহাজ মওলানা রজব আলী সাবেরী, চরশিবরামপুর আব্দুল কাদের জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ মওলানা মাহমুদ ইবনে আহম্মদ উল্লাহ, আটঘরিয়ার গোকুল নগরের মওলানা মোঃ হেলাল উদ্দিন, প্যারাডাইসপাড়া টাঙ্গাইল দরবার শরীফের জাকের, আলহাজ মোঃ আলাউদ্দিন আলাল, বেরুয়ান কেন্দীয় জামে মসজিদেও পোশ ইমাম ও খতিব এবং বেরুয়ান হাফেজিয়া মাদরাসার মোহতামেম হাফেজ মোঃ শরিপুল ইসলাম কর্তৃক পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হলে হামদ, নায়াত ও গজল পেশ করেন এইচ এম মন্জুরুল ইসলাম মুনজু, মোঃ সম্রাট হোসেন, হাফেজ সোলায়মান ও হাফেজ তারেক রহমান প্রমুখ।
উক্ত মাহফিলে অগনিত ভক্ত ও জাকের বৃন্দ এবং ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
