নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর চারঘাট উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মুক্তারপুর পাইকিংপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে এসআরবি-৫ এর একটি দল।গতকাল বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, ওই এলাকায় একটি বিদেশি পিস্তল পড়ে থাকার সংবাদ পেয়ে একটি দল সেখানে অভিযান চালায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ৭ দশমিক ৬৫ এমএম বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়। উদ্ধার করা এই অস্ত্র পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে এসআরবি।#
