রাজনগরে অগ্নিমিছিল ও সড়ক অবরোধের ঘটনায় মামলা, আসামির তালিকায় নেই মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগ নেতা।

মশাহিদ আহমদ,মৌলভীবাজার : মৌলভীবাজারের রাজনগরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অগ্নিমিছিল, সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, টায়ারে আগুন জ্বালানো ও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে মামলা হয়েছে। তবে অগ্নিমিছিলে অংশ নেওয়া বলে দাবি করা কয়েকজন ছাত্রলীগ নেতার নাম মামলার ১৭ জনের আসামির তালিকায় না থাকায় স্থানীয়ভাবে নানা প্রশ্ন উঠেছে। গত ১০ নভেম্বর ভোরে উপজেলার মনসুরনগর ইউনিয়নের চাটুরা পয়েন্ট এবং রাজনগর ইউনিয়নের নন্দীউড়া এলাকায় পৃথক দুটি স্থানে এসব ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় গত ১১ নভেম্বর রাজনগর থানায় অভিযোগ দায়ের করেন মাহবুবুর রহমান জামাল (৩৮)। তিনি রাজনগর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহসভাপতি। তাঁর বাড়ি উপজেলার ৫নং রাজনগর ইউনিয়নের খারপাড়া গ্রামে। রাজনগর থানায় দায়েরকৃত মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক ইউপি সদস্যসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮০-৯০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
মামলার আসামিরা হলেন- রাজনগর উপজেলার ৮নং মনসুরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিলন বখত (৬০), পিতা-মৃত মালিক বখত, ফকিরঠুলা, ছালেক আহমদ (৫০), পিতা-মৃত মানিক মিয়া, খলাগাঁও, মুন্সিবাজার, ৭নং কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান (৪৫), পিতা-মৃত মছব্বির, কালাইকোনা, ময়নুল ইসলাম খাঁন (৫২), পিতা-মৃত মনসুর খাঁন, কাটাজুড়ি; সাবেক ২নং উত্তরভাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালিক আহমেদ (৫৫), পিতা-শাহ আজিজুজ্জামান, বড়দল, আফিকুল ইসলাম জুয়েল (২৪), পিতা-মুজিব মিয়া, কাটাজুড়ি, মবিন খাঁন (২৬), পিতা-ফজলু খাঁন, আকুয়া, মো. শাহি (২৬), পিতা-আলকাছ মিয়া, গয়ঘ, মিনহাজ মিয়া (৩৮), পিতা-মৃত বদর মিয়া, ঘরগাঁও, রাসেল মিয়া (২৮), পিতা-ইসমত মিয়া, ঘরগাঁও, আলমগীর কবীর (২৬), পিতা-আনান মিয়া, চকিরাঐ (সুরুপুরা), সামছুল ইসলাম শফি (৫৫), সাবেক ইউপি সদস্য ও টেংরা ইউনিয়ন যুবলীগের সভাপতি, পিতা-মৃত রিয়াজ উল্লাহ, একামধু, হাসান আহমদ (৩০), পিতা-আমির আলী, হইয়া হারিয়ারাঐ, ফরকিছ মিয়া (৫৫), পিতা-মৃত কন্টু মিয়া, পরচক্র, অনির্বাণ অভি (২৪), পিতা-অধির দত্ত, শ্বাসমহল, সোহেল খাঁন (৪৫), পিতা-মাহতাব খাঁন, মশুরিয়া এবং ইজাজুর রহমান তাকিয়ান (২৮), পিতা-সাদিকুর রহমান, পদিনাপুর। তাঁরা বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।
অভিযোগ স‚ত্রে জানা যায়, গত ১০ নভেম্বর ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে মনসুরনগর ইউনিয়নের চাটুরা পয়েন্টে রাজনগর-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে একটি রেন্ট্রি গাছ কেটে সড়কে ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে বিভিন্ন ¯েøাগান দেওয়া হয়। খবর পেয়ে অভিযোগকারী ও তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে অভিযোগকারীসহ কয়েকজন আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এর কিছু সময় পর ভোর সাড়ে ৫টার দিকে রাজনগর ইউনিয়নের নন্দীউড়া এলাকায় উদনা ব্রিজসংলগ্ন রাজনগর-সিলেট আঞ্চলিক মহাসড়কে আরেকটি গাছ কেটে ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। সেখানেও অভিযোগকারী ও তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে অভিযোগকারীসহ তিনজন আহত হন। আহতদের কয়েকজন স্থানীয়ভাবে এবং অন্যরা রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
অগ্নিমিছিলের ছবিতে কালাম-সাহেদের নাম, মামলার তালিকায় নেই: এদিকে অগ্নিমিছিলের একটি ছবি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে। ছবিতে কালাম, জুয়েল, আফিকুল ও সাহেদসহ এমন কয়েকটি নাম উল্লেখ রয়েছে। মামলার তালিকায় কালাম ও সাহেদ নামে কাউকে পাওয়া যায়নি। এ অবস্থায় অগ্নিমিছিলে অংশ নেওয়া বলে দাবি করা ব্যক্তিদের মধ্যে কালাম ও সাহেদের নাম মামলায় অন্তর্ভুক্ত না হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। কেন তাঁদের নাম অভিযোগে আসেনি, সে বিষয়ে অভিযোগকারী বা সংশ্লিষ্টদের কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
ছাত্রদল নেতা বাপ্পি খান মনসুরকে ঘিরেও অভিযোগ: অন্যদিকে রাজনগর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব বাপ্পি খান মনসুরকে ঘিরেও স্থানীয়ভাবে কিছু অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, ছাত্রদলের দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতার সঙ্গে ঘনিষ্ঠভাবে চলাফেরা করেন এবং তাঁদের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করেন। এমনকি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাঁর গ্রামের একটি মাদ্রাসায় অনুষ্ঠান আয়োজনের অভিযোগও উঠেছে। স্থানীয়দের একাংশের দাবি, বাপ্পি খান মনসুরের বাবা একটি ওয়ার্ড বিএনপির সভাপতি এবং তিনি নিজে কলেজ ছাত্রদলের সদস্য সচিব হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রকাশ্যে তেমন আলোচনা বা প্রতিবাদ দেখা যায়নি। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। বাপ্পি খান মনসুরের বক্তব্যও পাওয়া যায়নি।