ছাতকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনাম সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি
ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনামের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রা‌তে বিশম্ভরপুর (নাগরাখালী) গ্রামবাসীর আয়োজনে প্রবাসী মজনু মিয়ার বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট মুরুব্বি প্রবাসী রইছ আলীর সভাপতিত্বে এবং আশিকুর রহমান ও টুনু মিয়ার যৌথ পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোশফিকুর রহমান মাহদি।
সভায় চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমান এনাম বলেন, আপনারা আমাকে ছোটবেলা থেকেই চেনেন ও জানেন। আমার রাজনৈতিক পরিচয়ও আপনাদের জানা। আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চাই। নির্বাচিত হলে ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করব। দলমত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করছি।’
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আবু বক্কর, মাওলানা ক্বারী মাছুম আহমদ, ইব্রাহিম আলী, আব্দুল গিয়াস ও জাবের আহমদ।
এছাড়াও বক্তব্য রাখেন সিরাজ মিয়া, শামীম আলম, মনির মিয়া, আলা উদ্দিন, ইসমাইল আলী, মনছর আলী, সাবেক ইউপি সদস্য সোনাহর আলী, হাজী তেরাব আলী, আনফর আলী ও হাজী ফারুক আহমেদ।
বক্তারা বলেন, আশরাফুর রহমান এনামকে তাঁরা ছোটবেলা থেকেই চেনেন ও জানেন। বর্তমানে রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে এবং সালিশ-বৈঠকে তিনি আন্তরিকতার সঙ্গে ভূমিকা রাখছেন।
পরিশেষে সভার সভাপতি প্রবাসী রইছ আলীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।