বড়াইগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নাটোরের বড়াইগ্রাম পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বড়াইগ্রাম মহিলা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল আজিজ। পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র ইসাহাক আলীর সভাপতিত্বে সভায় জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা ও অধ্যক্ষ আশরাফ আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক ও সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেল ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল, বিএনপি নেতা ঈমান আলী, রফিকুল ইসলাম বাবলু, হাবিবুর রহমান, মোবারক হোসেন টিপু ও মোস্তায়েদুল হক বুলু এবং বড়াইগ্রাম পৌর ছাত্রদলের আহŸায়ক মাসুম রেজা বক্তব্য রাখেন। পরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল আজিজের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।