এনামুল হক টগর
পৃথিবীর বুকে বিপ্লবী বাঁশি বাজে অনাগত উত্তরসূরীদের প্রতিবাদ ধ্বনি।
অশুভ আঁধার ভেঙে চুরে দিকে দিকে মানবতার সংস্কার প্রতিধ্বনি।
বিদগ্ধ চোখ দিয়ে দেখো দূর্নিবার বিপ্লবী জীবনের যুদ্ধ রক্তপাত।
মিছিলে শ্লোগান শোন রাজপথে জনতার দাবী অধিকার প্রগতি।
প্রতিবাদের দৃঢ় প্রত্যয় সুষমবন্টন সমৃদ্ধির আন্দোলন।
দেশপ্রেমের সংগ্রামে সাহসী জাতির চেতনা নিপুণ.
বার বার জেগে ওঠো প্রতিরোধ প্রতিঘাতে মহাজীবন।
এই প্রাণের স্বদেশ পূর্ব-পুরুষের পুষ্প উদ্যান।
মাটির অরণ্য চৈতন্যে দীপ্ত যৌবন জাগরণ।
এসো বিপ্লবী সময়ের অশনি আঁধার ভেঙে আনি আসন্ন মুক্তির জীবন।
সভ্যতার অগ্রযাত্রায় ন্যায়পরায়ণ মানুষ মিছিলে দীপ্ত শ্লোগান।
অনাগত পরিবর্তন সূর্যের পূর্বাভাস রৌদ্রময় দিন আহবান-
প্রিয়তম উত্তরসূরী হেঁটে যাও আর্দশ দেশ গড়ার ঐক্যে বন্ধন।
ক্ষুদ্রের ভেতরে বৃহৎ জীবন মাটির বুকে কর্ম মজুরি সন্ধান!
শ্রমজীবীর উৎপাদন লড়াইয়ে ফসলের আগামী সুদিন।
আকাশে বাতাসে বিপ্লবী পাখিদের কোলাহল জাগরণ.
খামারে কৃষকের গান সবুজ মাঠে সোনালী আভরণ।
সমতার ন্যায্য দাবিতে নদীর মাঝি গান গায়.
ভাটির স্রোতে প্রবাহমান কর্মজীবীর দূর ঠিকানায়।
দেশপ্রেমিক জেগে ওঠো শাশ্বত কল্যাণ অভয়।
রণাঙ্গনে সংগ্রামী যোদ্ধাদের ইতিহাস রক্তাক্ত জীবন।
বহুদূর বৈষম্য মুক্ত নতুন দিনের অভিযান।
যদি সত্য চাও সূর্য পিণ্ডের দাউ দাউ আগুনে জ্বলে ওঠো বিপ্লবী।
যদি ন্যায় চাও তবে জেগে ওঠো সংগ্রামী সমাজ জীবন বাঁচার গৌরব।
যদি প্রেম চাও তবে সাধক রাতের গভীরে চন্দ্রের প্রত্যাশায়।
নক্ষত্রের আলো নাও ক্ষুধামুক্তির পথে মানবতার বিজয়!
মৃত্তিকার প্রেমে নতুন উৎপাদন সবুজ মাঠ দিগন্ত প্রেমময়।
বাঁশি যখন বাজে মনোযোগ কর্ণ দিয়ে শোন বিশ্বাসী জীবন।
মারফত তত্ত্ব শ্লোক আগামী সত্যের বাণী আহবান।
অতীত কার্যাবলীর ইতিহাস রক্তপাতের ক্রন্দন.
স্বর্ণাক্ষরে লেখা আছে অমর শহীদ জীবন।
ভবিষ্যৎ সংঘর্ষময় তাকে চেনা কঠিন।
যন্ত্রণার আগুনে ক্ষতবিক্ষত শরীরে বিদ্রোহ দহন!
বর্তমান শ্রষ্ঠ বর্তমান মহামূল্যবান!
তাঁকে আঁকড়ে ধরো বৈষম্যমুক্ত পৃথিবীর কর্ম নিপুণ।
বর্তমান শুরুর প্রতিটি পদক্ষেপই মুক্তির।
আলোকিত পৃথিবীর সেবায় দীপ্তকর।
বর্তমান তরুণ যৌবন যুদ্ধের অগ্নি বাঁশি।
সুরেলা গানে ফুল ফোটে বাগিচায় শিমুল পলাশ।
বর্তমানের প্রতিটি মুহূর্তই প্রস্ফুটিত করো উন্নত জীবন।
রাজপথে বিপ্লবী মানব জাতির লড়াই ইতিহাস।
মহাঐক্যের চেতনা অধিকার গৌরব বিশ্বাস।
মহাকালের মহাসংগ্রামী ভবিষ্যৎ উত্তরসূরীর বিপ্লব।
কঠিন আঁধার ভেঙে সংস্কারে আলো জ্বালাও মহাসাম্যের গৌরব।।
২২/১০/২০২৬
