সাঁথিয়ায় যুবদলের আয়োজনে ৪৮ পাউন্ড কেক কেটে ৪৮ তম প্রতিষ্টাবার্ষিকী পালিত

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন উপলক্ষে যুবদলের উদ্দোগে আলোচনা সভা কেককাটা, মাছের পোনা অবমুক্ত করণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১১ টার সাঁথিয়া উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

উপজেলা যবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ বিপ্লব এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ মাসুদুল হক মাসুদ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান খোকন, উপজেলা যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান বাবুল, জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য মুহিন খান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুজ্জামান রিপন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবু সাঈদ, উপজেলা শ্রমিকদলের সভাপতি মাহবুব হাসান টিটো সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও কেক কাটা শেষে ৪৮ শত, ফলোজ, বনোজ ও ঔষধি গাছের চারা বিতরণ সহ নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।