কবি ফররুখ আহমদ’র কর্মময় জীবনের উপর আলোচনা ও দোয়া অনুষ্ঠিতঃ

নিজস্ব প্রতিনিধি ঢাকা :

১৯ অক্টোবর ২০২৬ সোমবার আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি ফররুখ আহমদ’র ৫২ তম মৃত্যুবার্ষিকীতে সৃজনশীল সাহিত্য সংগঠন- গানের কবি প্রাণের কবি নজরুল -এর আয়োজনে ঢাকাস্থ শাহজাহানপুর কবি বে-নজির বাগান জামে মসজিদে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ্যাডভোকেট কে এম আশরাফ’র এর সভাপতিত্বে ও ছড়াকার ফরিদ সাইদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ফররুখ আহমদপুত্র ওয়াহিদুজ্জামান বাচ্চু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সম্পাদক বদরুল আলম মনির, লেখক গবেষক সোহেল মো. ফখরুদ-দীন, সংগঠক ডাঃ মআআ মুক্তাদীর। কবি ফররুখ আহমদ’র কর্মময় জীবনের উপর আলোচনায় আলোচকগণ কবি ফররুখ আহমদকে উচ্চমানের ও উচ্চমনের একজন পরিচ্ছন্ন কবি হিসেবে উল্লেখ করে কবি ফররুখ আহমদ’র লেখা পাঠের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ফররুখ অনুরাগীদের মাঝে অতিথি হিসেবে আলোচনা ও নিবেদিত কবিতা পাঠে আরও অংশ গ্রহণ করেন কবি সালেহ মাহমুদ, তাইরান সম্পাদক কবি ও সাংবাদিক তাসনীম মাহমুদ, কবি জাফর পাঠান, কবি খান কাওসার কবির, কবি ওসমান মাহমুদ, কবি গিয়াস হায়দার, বে-নজির বাগান জামে মসজিদের খাদেম আবদুল করিম প্রমুখ।