আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলায় মাসিক আইনশৃংখলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭আগষ্ট) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে এই মাসিক সাধারণ ও আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুল হালিম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: বেনজীর আহমেদ, কৃষি অফিসার রবিউল ইসলাম, এমপির প্রতিনিধি উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, সমাজসেবা কর্মকর্তা আল আমিন, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন হিটলু, মহিউদ্দিন তালুকদার,
জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাও: তহিদুল ইসলাম প্রমুখ। সভায় মাদক নিয়ন্ত্রনে কঠোর ব্যবস্থা গ্রহন ও গন সচেতনতা সৃষ্টি ও বিভিন্ন চলমান প্রকল্পের কার্যক্রম দ্রুত গতিতে সম্পন্ন করার আহবান জানানো হয়।
