সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের বোয়াইলমারী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি গঠন নিয়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। দফায় দফায় বৈঠক হলেও সমাধান না হওয়ায় স্থগিত করা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউর রহমান। কমিটিতে বিএনপির একাংশে আজমত আলী, অপর অংশে মেহেদী হাসান শুভ, জামায়াতের হাফিজুর রহমান আরিফ প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতায় আছেন।
সুত্রে জানা যায়, উপজেলার বোয়াইলমারী উচ্চ বিদ্যালয়ে কমিটির মেয়াদ শেষ হলে এডহক কমিটির সভাপতি নির্বাচনের জন্য স্থানীয়দের নাম প্রস্তাব আহবান করা হয়। এতে বিএনপির একাংশ উত্তর শোলাবাড়িয়া গ্রামের মোঃ আজমত আলীর নাম প্রস্তাব করেন, বিএনপির অপর অংশ দরিজগনাথপুর গ্রামের মেহেদী হাসান শুভর নাম প্রস্তাব করেন। জামায়াতের পক্ষ থেকে হাটবাড়িয়া মিয়াপাড়া গ্রামের হাফিজুর রহমান আরিফ এর নাম ঘোষনা করা হয়। গত ২৩ আগষ্ট সভা আহবান করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বিশেষ কারনে ওইদিন সভা স্থগিত হয়। ২৭ আগষ্ট বৃহস্পতিবার আবার সভা আহবান করা হলে সভায় বিএনপির দু-গ্রুপ ও জামায়াতের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে সভা স্থগিত হয়।
স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম সাইদ বলেন এডহক কমিটি নিয়ে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ হতে পদক্ষেপ নিয়ে বিষয়টি দ্রুত সমাধান করতে হবে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিউর রহমান জানান পরিস্থিতি অশান্ত হওয়ায় স্থগিত করা হয়েছে, উপজেলা নির্বাহী অফিসার স্যারকে বিষয়টি জানানো হবে।
এডহক কমিটি নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।
