আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষীকা মোছা : নুর জাহান বেগমের অবসরজণিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৫ আগষ্ট) বিকেল ৫টায় আদমদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আয়োজনে আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধানের সভাপতিত্বে ও মুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খানে আলম খানের সঞ্চালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার রুসাইদা নাছরিন, মোফাজ্জল হোসেন,পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, কৈকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, অবসর জণিত বিদায়ী প্রধান শিক্ষীকা নুর জাহান বেগম প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষীকাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
