সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির আওতায় আদমদীঘির সান্তাহার পৌরসভার উদ্যোগে বিভিন্ন বনজ ও ফলজ গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগষ্ট) বেলা ১১ টায় সান্তাহার পৌরসভা চত্বরে গাছের চারা বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও পৌর প্রশাসক মাসুমা বেগমের সভাপতিত্বে ও উপ সহকারি প্রকৌশলী ইউসুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ তামরুজ্জামান মিয়া, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক দিলদার আলম জুয়েল, গুড্ডু এহসান, জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান জিকো প্রমুখ। অনুষ্ঠানে মোট ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির ২১০ টি বনজ ও ফলজ গাছের চারা বিতরণ এবং গাছের চারা পরিচর্যা করার জন্য প্রতিটি প্রতিষ্ঠানকে ৬০০ টাকা করে মোট ১২ হাজার ৬০০ টাকা প্রদান করেন প্রধান অতিথি।