ওসমান গনি বেড়া পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়া উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির আগস্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৬ আগস্ট, ২০২৪) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রুনাল্ট চাকমা।
সভায় উপস্থিত ছিলেন বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সাংবাদিক এবং আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় উপজেলা ও পৌরসভার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চুরি, ডাকাতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ইভটিজিং, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও জনাব রুনাল্ট চাকমা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে। জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে অপরাধ নির্মূল সম্ভব। তিনি এ বিষয়ে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।
