আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে জোনায়েদ হোসেন নামের মাত্র আড়াই বছর বয়সের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। গত রবিবার (১৬ আগষ্ট) বেলা ১১ টায় আদমদীঘি হাসপাতালে পূর্বে তালসন হটাৎপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত জোনায়েদ হোসেন আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের বিনাহালী গ্রামের রতন হোসেনের ছেলে। শিশুটির মা তালাকপ্রাপ্তা হয়ে মায়ের সাথে নানা হবিবর রহমানের বাড়ি তালসন হটাৎপাড়া থাকতো।
পারিবারিক ও থানা সুত্রে জানাযায়. গত রবিবার সকালে নানার বাড়ি তালসন হটাৎপাড়ায় খাবার পর শিশু জোনায়েদ হোসেন অপর শিশুদের সাথে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করার এক পর্যায়ে নিখোঁজ হয়। এরপর কোঁজাখুঁজির এক পর্যায়ে ওই পুকুরে ভেসে উঠলে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, শিশুটির পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
