পাবনাবাসীর দাবি পূরণে পাবনা- ঢাকা ট্রেন চলাচল

এবাদত আলী
প্রায় ৮০ বছরের অপেক্ষার পর শেষ পর্যন্ত পাবনাবাসীর প্রাণের দাবি পূরণ হতে যাচ্ছে। পাবনা থেকে সরাসরি ঢাকায় ট্রেন চলবে। এটা শুধু একটা ট্রেন চালু হওয়া নয়। এটা পাবনার ইতিহাসে একটা নতুন অধ্যায়। ঈশ^রদী রেলওয়ে জংশন থেকে পাবনা শহর হয়ে নগরবাড়ি পর্যন্ত একটি রেলপথ স্থাপনের পরিকল্পনা তৎকালীন ব্রিটিশ সরকারের আমলে ১৯৪৫ সালে গ্রহণ করা হয়। ভারত বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের গোড়াপত্তনহলে পূর্ব-পাকিস্তানে এই প্রকল্পটির বাস্তবায়ন ১৯৪৮ সালে জোরালো হয়ে ওঠে। কিন্তু অর্থাভাবের দোহাই দিয়ে প্রকল্পটি বাস্তবায়নে ভাটা পড়ে। পরবর্তীকালে ১৯৬১ সালে পুনরায় প্রকল্পটি বাস্তবায়নের জন্য কয়েক দফা উদ্যোগ গ্রহণ করা হয়। তৎকালীন পাকিস্তান সরকারের বিমাতাসুলভ আচরণের কারণে তা স্থগিত হয়ে যায়।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা লাভের অব্যবহিত পরেই ১৯৭২ সালের জানুয়ারি মাসের ২৬ তারিখে আওয়ামী লীগ সরকারের যোগাযোগ মন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী পাবনা পুলিশ প্যারেড ময়দানে আব্দুর রব বগা মিয়ার সভাপতিত্বে পাবনার ঈশ^রদী- নগরবাড়ি রেলপথ নির্মাণের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন এবং ওই বছরই ঈশ^রদীর পূর্ব দিকে মাঝগ্রাম নামক স্থান থেকে নগরবাড়ি ফেরিঘাট পর্যন্ত ৪৮ কিলোমিটার রেলপথ নির্মাণের জন্য জমি হুকুমদখল করা, মাটি ভরাট এবং ষ্টেশন স্থাপনের কাজ শুরু করা হয়। এতে প্রকল্প ব্যয় ধরা হয় ৩০ কোটি টাকা। সে মোতাবেক ঈশ^রদী রেলওয়ে জংশন ও মুলাডুলি রেলওয়ে ষ্টেশনের মধ্যবর্তী মাঝগ্রামে একটি রেল ষ্টেশন স্থাপন করা হয় এবং দাশুড়িয়া, টেবুনিয়া, পাবনা শহরের শিংগা, জালালপুর ও আতাইকুলাসহ বিভিন্ন উল্লেখযোগ্য স্থানে রেল ষ্টেশন নির্মাণের প্রাথমিক কাজ হাতে নেওয়া হয়।
সেই সাথে হুকুমদখলকৃত জমির ক্ষতিপূরণ প্রদান এবং ঈশ^রদী- মুলাডুলি রেলষ্টেশনের মাঝামাঝি মাঝগ্রাম ষ্টেশন হতে ২৪ কিলোমিটার মাটি ভরাট করা হয়। উক্ত পরিকল্পনায় ঈশ^রদী হতে নগরবাড়ি ঘাট পর্যন্ত রেলপথ নির্মাণের পর যমুনার ওপারে আরিচা ফেরিঘাট হতে ঢাকা পর্যন্ত তা সমপ্রসারণের কাজ সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
পরবর্তীকালে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে স্বৈরাচার সরকার ক্ষমতা গ্রহণ করায় উক্ত প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে। পাবনা ও ঈশ^রদী বাসীর প্রাণের দাবি ও আশার আলো অন্তরেই থেকে যায়। ১৯৯৬ সালে আওয়মী লীগ ক্ষমতায় এলে উক্ত প্রকল্পটি বাস্তবায়নের জন্য সরকার উদ্যোগ গ্রহণ করে। কিন্তু একটি কুচক্রী মহলের বিরোধিতার কারণে তা ভাটা পড়ে। বিগত ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ২৫ ডিসেম্বর আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাবনা বাসীর দাবি পূরণ অর্থাৎ রেলপথ নির্মাণের আশ^াস প্রদান করেন। এবছর ৬ ফেব্রুয়ারি পাবনা প্রেসক্লাব মিলনায়তনে পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও পাবনা -৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলু, পাবনা -৩ আসনের সংসদ সদস্য মোঃ মকবুল হোসেন ও পাবনা -৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স এর উপস্থিতিতে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় পাবনা – ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের বিদ্যুৎ , খনিজ ও জ¦ালানী মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু পাবনা জেলায় রেলপথ নির্মাণের আশ^াস দেন। এদিকে রেলপথ নির্মাণের জন্য অধিগ্রহনকৃত জমির মালিকগণ সরকারের নিকট হতে ক্ষতিপূরণের টাকা প্রাপ্তির পর রেলপথ নির্মাণ না হওয়ায় সেই সকল অধিগ্রহনকৃত সরকারি জমি বেআইনিভাবে ভোগ দখল করতে থাকে। এতে সরকারের বিপুল পরিমান অর্থের অপচয় হয়।
পরবর্তী ২০১৩ সালে ঈশ^রদী -ঢালারচর ৭৮ কিলোমিটার রেলপথ নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়
এবং রেলপথটির নির্মাণ কাজ সমাপ্ত করা হয়। ১৫ জুলাই ২০১৮ সালে পাবনা- রাজশাহীর মধ্যে ট্রেন চলাচল শুরু হয়। ২০২০ সালের ২৬ জানুয়ারি ট্রেনটির রুট বর্দ্ধিত করে নাম রাখা হয় ঢালার চর এক্সপ্রেস যা পাবনার ঢালারচর থেকে রাজশাহী পর্যন্ত চলাচল করে। কিন্তু পাবনা বাসীর মূল দাবি পাবনা থেকে ঢাকা পর্যন্ত রেল যোগাযোগ ব্যবস্থা চালু হয়না।
পাবনার কৃতি সন্তান সাবেক রাষ্ট্রপতি মো: শাহাবুদ্দিন চুপ্পু ২০২৩ সালো ১৬ মে পাবন সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে বিশাল নাগরিক সমাবেশে দিনক্ষণ উল্লেখ করে দৃঢ়কন্ঠে পাবনা-ঢাকা ট্রেন চালুর ঘোষণা দেন। কিন্তু তার আমল শেষ হয়ে গেলেও তার ঘোষণা বস্তবায়ন হয়না। পরবতীকালে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে পাবনা -৫ আসন অর্থাৎ পাবনা সদরে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ^াস বিপুল ভোটে জয় লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনের পর থেকেই তিনি পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচলের বিষয়টা পাকাপোক্ত করেন। বিষয়টা যেন এমন যে, “স্বয়ং রাষ্ট্রপতি যাহা করিতে পারেন নাই তাহা একজন সংসদ সদস্য করিয়া দেখাইয়া দিলেন।” সংসদ সদস্য শিমুল বিশ^াসের অক্লান্ত প্রচেষ্টায় সরকারি সিদ্ধান্তে আগামী ১৯ নভেম্বর-২০২৬, পাবনা থেকে ঢাকাগামী ট্রেন সার্ভিস চালু হতে যাচ্ছে। বাংলাদেশ সরকারের রেল মন্ত্রী শেখ রবিউল আলম পাবনা রেল ষ্টশনে এই সার্ভিসের উদ্বোধন করবেন।
নিয়মিত চলাচলের জন্য ট্রেন দুটি ঈশ^রদী, চাটমোহর, বড়াল ব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেব পুর ও ঢাকা বিমানবন্দর ষ্টেশনে যাত্রাবিরতি করবে। প্রথমে শোনা গিয়েছিলো ট্রেন দুটি ঢাকা যাবার পথে টেবুনিয়া, দাশুড়িয়া ও মাঝগ্রাম ষ্টেশনে যাত্রা বিরতি দিবে। কিন্তু অঞ্জাত কারণে তা বাতিল করা হয়। ১৯ নভেম্বর পাবনার মানুষের জন্য একটি উৎসবের দিন হিসেবে যুক্ত হবে। কিন্তু টেবুনিয়া, দাশুড়িয়া ও মাঝগ্রাম বাসীর জন্য তা হবে বেদনাদায়ক। হয়তো একটি মহলের কলকাঠি নাড়ার কারণে ট্রেন দুটি সেখানে যাত্রাবিরতি দিবেনা। ট্রেন তো পাবনা ষ্টেশন থেকে ছেড়ে টেবুনিয়া, দাশুড়িয়া, মাঝগ্রাম ও ঈশ^রদী হয়েই তো ঢাকা যাবে, তাহলে এই ষ্টেশনে সামান্য দু-এক মিনিটের যাত্রাবিরতি দিলে নিশ্চয় তেমন কোন ক্ষয়ক্ষতি হতো না। মধ্যযুগীয় কবি চন্ডিদাস তার কবিতায় অতি আক্ষেপ করে লিখেছিলেন, “ সই, কেমনে ধরিব হিয়া/ আমার বধুয়া আন বাড়ি যায়/ আমার আঙ্গিনা দিয়া,/ সে বধু কালিয়া না চায় ফিরিয়া/ এমতি করিল কে?।” এও যেন ঠিক তাই। এব্যাপারে টেবুনিয়া সচেতন নাগরিকসমাজ টেবুনিয়া রেল স্টেশনে প্রভাতী ও গোধুলি ট্রেন দুটি সামান্য সময়ের যাত্রাবিরতির জন্য আবেদন নিবেদন জানিয়ে আসছে। ইতোমধ্যে তারা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসুচি পালন করে চলেছে বলে জানা গেছে। (লেখক: সাংবাদিক ও কলামিস্ট)।

এবাদত আলী,
প্রতিষ্ঠাতা সভাপতি আটঘরিয়া প্রেসক্লাব
ও সদস্য পাবনা প্রেসক্লাব।
তারিখ : ১৫/১১/২০২৬.